যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: চ্যাটজিপিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা

২৮ এপ্রিল ২০২৬, ০১:১৭ PM
লিমন ও বৃষ্টি

লিমন ও বৃষ্টি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় চ্যাটজিপিটির ভূমিকা খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার। হত্যাকাণ্ডের প্রমাণ লুকানোর জন্য অভিযুক্ত ব্যক্তি চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন বলে প্রসিকিউটরদের পক্ষ থেকে দাবি করার পরপরই রাষ্ট্রীয় পর্যায়ে এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তকারীদের দাবি, গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়া জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে হত্যার পর লাশ গুম করার উপায় খুঁজতে ২৬ বছর বয়সী অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী, আবুঘারবিয়েহ চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিলেন—যদি একটি মানবদেহকে প্লাস্টিকের ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, তবে কী ঘটতে পারে? 

এমন তথ্যের ভিত্তিতেই ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল ওপেনএআই  প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। তিনি জানান, যেহেতু প্রধান সন্দেহভাজন ব্যক্তি এই ট্র্যাজেডির আগে চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিলেন, তাই প্রতিষ্ঠানটির দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি।

এআই বিশেষজ্ঞ এবং ইউএসএফ-এর অধ্যাপক ড. জিল শিফেলবাইন জানান, এআই টুলগুলোতে সাধারণত ৩০ দিনের মেমোরি থাকে, যা অবৈধ বা অনৈতিক ব্যবহারের সংকেত পাঠাতে সক্ষম। তবে এই সুরক্ষা ব্যবস্থাগুলো আদৌ যথেষ্ট কি না, তা নিয়ে বর্তমানে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এক বছর আগেও ফ্লোরিডায় অন্য একটি বন্দুকযুদ্ধের ঘটনায় হামলাকারীর চ্যাটজিপিটি ব্যবহারের প্রমাণ মিলেছিল। এই ধারাবাহিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের লক্ষ্যে ফ্লোরিডার আইনপ্রণেতারা মঙ্গলবার একটি বিশেষ অধিবেশনে বসতে যাচ্ছেন।

এদিকে মামলার প্রধান অভিযুক্ত হিশাম আবুঘারবিয়েহ-এর আটকাদেশ সংক্রান্ত শুনানি মঙ্গলবার সকালে হিলসবোরো কাউন্টি আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে দু’টি ‘ফার্স্ট ডিগ্রি’ মার্ডার বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে জামিল লিমনের মরদেহের অংশ বিশেষ উদ্ধারের পর তার রুমমেট হিশামকে গ্রেপ্তার করে পুলিশ। গত সপ্তাহে নাহিদা ব্রিস্টির সম্ভাব্য দেহাবশেষও উদ্ধার করা হয়েছে, যদিও তার আনুষ্ঠানিক পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

পরিবারের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের কঠোর বিচার ও জবাবদিহি দাবি করা হয়েছে। নিহত জামিল লিমনের ভাই জুবায়ের আহমেদ বলেন, তারা এখন অত্যন্ত শোকার্ত ও বিধ্বস্ত। এটি কেবল তার ভাই বা নাহিদার ব্যক্তিগত বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত সকল আন্তর্জাতিক শিক্ষার্থীর নিরাপত্তার প্রশ্ন। 

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081