ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্স হারাতে পারে ডিজনি: রয়টার্স

২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৭ AM
জিমি কিমেল

জিমি কিমেল © সংগৃহীত

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে কৌতুক অভিনেতা জিমি কিমেলের একটি মন্তব্যের জেরে বিনোদন জগতের শীর্ষ প্রতিষ্ঠান ডিজনি’র টেলিভিশন ব্রডকাস্ট লাইসেন্সগুলো আগাম পর্যালোচনার নির্দেশ দিয়েছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জিমি কিমেলকে এবিসি থেকে বরখাস্ত করার আহ্বানের মাত্র কয়েক দিনের মাথায় এই নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক আদেশে এফসিসি জানায়, তারা বৈষম্যসহ বিভিন্ন নীতি লঙ্ঘনের অভিযোগে ডিজনি’র এবিসি স্টেশনগুলোর বিরুদ্ধে তদন্ত করছে। সাধারণত ২০২৮ সালের আগে এই লাইসেন্সগুলো নবায়নের কথা ছিল না, তবে বর্তমান আদেশে আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের আবেদন জমা দিতে বলা হয়েছে। এই পর্যালোচনার ফলে স্টেশনগুলোর ব্রডকাস্ট লাইসেন্স বাতিলও হতে পারে, যা প্রতিষ্ঠানটির গত ৪০ বছরের ইতিহাসে একবারও দেখা যায়নি।

বিতর্কের মূলে রয়েছে জিমি কিমেলের একটি মন্তব্য, যেখানে তিনি মেলানিয়া ট্রাম্পকে ‘সম্ভাব্য বিধবা’ বলে অভিহিত করেছিলেন। এই মন্তব্যের কয়েক দিন পরই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুক হামলার ঘটনা ঘটে। ট্রাম্প ও মেলানিয়া এই মন্তব্যকে ‘সহিংসতার উসকানি’ বলে বর্ণনা করেছেন। 

অন্যদিকে, কিমেল এটিকে প্রেসিডেন্ট ও তার স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে একটি ‘হালকা রসিকতা’ হিসেবে আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি বলেন ,‘এটি ছিল অত্যন্ত হালকা মেজাজের একটি কৌতুক। বিষয় ছিল তাঁর (ট্রাম্পের) বয়স প্রায় ৮০ বছর এবং তাঁর স্ত্রী আমার চেয়েও বয়সে ছোট। সংজ্ঞার কোনো বিচারেই একে গুপ্তহত্যার উস্কানি বলা যায় না।’

কিমেল আরও বলেন, ‘আমি বহু বছর ধরে বিশেষ করে বন্দুক সহিংসতার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ভূমিকা পালন করে আসছি।’

এফসিসি-র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক কমিশনার আন্না এম গোমেজ। তিনি একে একটি রাজনৈতিক চাল এবং অভূতপূর্ব ও বেআইনি বলে অভিহিত করেছেন। 

এফসিসির আদেশের প্রেক্ষিতে ডিজনির একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের স্টেশনগুলো জনস্বার্থ রক্ষা এবং এফসিসি-র নিয়ম মেনেই কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন ক্লাব কিনছেন মেসি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ময়লার স্তূপে মিলল দুই নবজাতকের মরদেহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নব্বই দশকের ট্রেন্ডিং ছবি ভাইরাল, বানাতে পারবেন আপনিও—দেখুন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ-জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনার আহ্বান ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনু…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না কাল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9