ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ সচল রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে সহায়তার অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, তার মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে থেকেই ইরানের তেল বাণিজ্যের ওপর একাধিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। তবুও আন্তর্জাতিক বাজারে দেশটির তেল সরবরাহ অব্যাহত রয়েছে এবং সেখান থেকে আয়ও করছে তেহরান। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ইরান একটি ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’ গড়ে তুলেছে, যার মাধ্যমে তৃতীয় পক্ষ ব্যবহার করে বৈশ্বিক ক্রেতাদের কাছে তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক ব্যাংকে জমা রাখা হয় এবং পরে তা দেশটির প্রতিরক্ষা খাতে স্থানান্তর করা হয়।

ইরানের তেল বাণিজ্য ও বিপণনের দায়িত্বে রয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং তাদের অভিজাত ইউনিট ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান মূলত এই তৃতীয় পক্ষের অংশ হিসেবে কাজ করে, যারা আড়ালে থেকে তেল বিক্রির অর্থ ইরান সরকার, প্রতিরক্ষা বাহিনী ও আইআরজিসির কাছে পৌঁছে দিতে সহায়তা করে।

গত কয়েক বছর ধরেই ইরানের তেল বাণিজ্য যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্যবস্তু হয়ে আছে। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনা নতুন করে পরিস্থিতি জটিল করে তোলে। এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তেহরানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। [সূত্র: রয়টার্স]

নতুন এমপিও পেলেন ৬৪১ শিক্ষক, বিএড স্কেলে ৩ হাজার ৯৫ জন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদ নিয়ে বানিয়ে দুই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরে নতুন টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিল, খেলবে জাপানে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মিড পরীক্ষায় অনুপস্থিত হলে গুনতে হবে জরিমানা, শিক্ষার্থীদের…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিডিরেনে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬