ইরানের প্রতি সহানুভূতি: ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ AM
ইরানের প্রতি সহানুভূতি: ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন

ইরানের প্রতি সহানুভূতি: ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন © সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহমর্মিতা দেখানোর অভিযোগে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে উপসাগরীয় দেশ বাহরাইন। সোমবার (২৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বাহরাইন নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ‘ইরানের শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক কার্যক্রমের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তা প্রশংসা করার দায়ে বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্ট এই ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করেছে।’ অভিযুক্তদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে উত্তেজনা চলছে। এ নিয়ে গত ৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেনেভায় কয়েক দফা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়।

এই হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশে—সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে মার্কিন স্থাপনার পাশাপাশি এসব দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও জ্বালানি অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন নাগরিক নিহত হন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কুয়েত ও বাহরাইন।

গত ৮ এপ্রিল থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুদ্ধ চলাকালে ইরানের প্রতি সহানুভূতি প্রকাশের অভিযোগে গত মার্চে কয়েকজনকে গ্রেপ্তার করে বাহরাইন। ওই সময় থেকেই দেশটির হাই ক্রিমিনাল কোর্টে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং সোমবার সেই মামলার রায় ঘোষণা করা হয়। [সূত্র: আনাদোলু এজেন্সি]

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081