ইসরায়েল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ AM
ইসরায়েল ও লেবাননের পতাকা

ইসরায়েল ও লেবাননের পতাকা © সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম বিকেল ৫টা (বাংলাদেশ সময় রাত ৩ টা) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চমৎকার আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে বলেও জানালেন ডোনাল্ড ট্রাম্প।

দেশ দুইটি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।

শিক্ষকদের সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • ২১ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা প্রধান শিক্ষকদের সঙ্গে দুর…
  • ২১ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় …
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় ১৩ বছরে ১ লাখ ২৫ হাজার নিহত, কোন বছরে কত
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানোর হুমকি-পিটিয়ে মানুষ হত্যার প্রশংসা, এনা…
  • ২১ অক্টোবর ২০২৬