ইসরায়েলি হামলায় লেবাননে ১১ জন নিহত, সেতু ধ্বসে বিচ্ছিন্ন দক্ষিণাঞ্চল

১৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ PM
কাসমিয়েহ সেতু ধ্বসে পড়ায় লেবাননের দক্ষিণ অঞ্চল কার্যত এখন বিছিন্ন

কাসমিয়েহ সেতু ধ্বসে পড়ায় লেবাননের দক্ষিণ অঞ্চল কার্যত এখন বিছিন্ন © সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরসহ বিভিন্ন এলাকায় গত এক ঘণ্টায় বেশ কয়েকটি শক্তিশালী হামলা চালানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, কাসমিয়েহ গ্রামের কাছে একটি ড্রোন হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে কাসমিয়েহ সেতুর ওপর চালানো হামলায়। লিটানি নদীর ওপর অবস্থিত এই গুরুত্বপূর্ণ সেতুটি ইসরায়েলি বিমান হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

লেবাননের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই সেতুটিই ছিল দক্ষিণ লেবাননের সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী শেষ মাধ্যম। এটি ধ্বংস হওয়ায় দক্ষিণাঞ্চল এখন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও জানান, ‘সেতুটি এমনভাবে বিধ্বস্ত হয়েছে যে এটি মেরামত করা প্রায় অসম্ভব।’

গত ২৩ মার্চও ইসরায়েল এই সেতুটিতে হামলা চালিয়েছিল। তখন ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি ছিল, হিজবুল্লাহ এই পথ ব্যবহার করে দক্ষিণ লেবাননে অস্ত্র ও সদস্য পাঠাচ্ছে। বৈরুত তখন এই হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ হিসেবে নিন্দা জানিয়েছিল। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে তেল আবিবের সংঘাত শুরু হলে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উত্তরের দিকে সরে যাওয়ার জন্য বারবার সতর্কবার্তা দিয়ে আসছিল ইসরায়েলি সামরিক বাহিনী। লিটানি নদীর ওপর এই শেষ সেতুটি ধ্বংস হওয়ার ফলে মানবিক বিপর্যয় এবং যোগাযোগ সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬