লেবাননের স্কুল থেকে হিজবুল্লাহর অস্ত্র উদ্ধার করল ইসরায়েল

১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ PM
হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল ইসরায়েলি সৈন্যরা

হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র উদ্ধার করল ইসরায়েলি সৈন্যরা © সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিনত জবেইল এলাকার একটি স্কুল থেকে ১৩০টিরও বেশি অস্ত্র উদ্ধার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইডিএফের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তাদের গিভাতি ব্রিগেডের সদস্যরা ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিচালিত এক স্থল অভিযানের সময় এই বিশাল অস্ত্রভাণ্ডারের সন্ধান পায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে কালাশনিকভ রাইফেল, পিস্তল এবং আরও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। অস্ত্রের পাশাপাশি ওই স্কুল ভবন থেকে হিজবুল্লাহর পতাকা এবং বিভিন্ন প্রতীকও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। 

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ বেসামরিক স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। যদিও এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান অব্যাহত থাকায় ওই অঞ্চলে উত্তেজনা এখন চরমে। সবশেষ ইসরায়েলি হামলায় লেবাননের মুল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী শেষ সেতুটি ধসে পড়ায় দেশটির দক্ষিণাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬