ইরানের ওপর হামলা বন্ধের প্রস্তাব আটকে দিল রিপাবলিকানরা, ট্রাম্পের অভিশংসন নিয়ে উত্তপ্ত মার্কিন কংগ্রেস

১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন কংগ্রেসে ইরানের ওপর মার্কিন হামলা বন্ধে ডেমোক্র্যাটদের আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আটকে দিয়েছে রিপাবলিকানরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংক্ষিপ্ত অধিবেশনে রিপাবলিকান প্রতিনিধি ক্রিস স্মিথ ডেমোক্র্যাটদের প্রস্তাবটি উত্থাপনের সুযোগ না দিয়েই অধিবেশন শেষ করে দেন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার একক ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরোপের ডেমোক্র্যাটদের প্রচেষ্টা আবারও বাধার মুখে পড়ল। খবর রয়টার্সের

সম্প্রতি ইরানকে দেওয়া ট্রাম্পের একটি হুমকি, যেখানে তিনি পুরো একটি সভ্যতাকে বিলুপ্ত করে দিবেন বলেছিলেন, সেটি নিয়ে ডেমোক্র্যাট শিবিরে চরম আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি সারা জ্যাকবস এক সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিলেন, ‘গণহত্যার হুমকি দেওয়া কোনো গঠনমূলক আলোচনার কৌশল হতে পারে না।’

১৯৪৯ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থি হলেও হোয়াইট হাউসের দাবি, কমান্ডিং-ইন-চিফ হিসেবে মার্কিন স্বার্থ রক্ষায় ট্রাম্পের এই পদক্ষেপগুলো সম্পূর্ণ বৈধ।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে এককভাবে শুল্ক নির্ধারণ, ন্যাটোর সদস্যপদ ত্যাগের হুমকি এবং গ্রিনল্যান্ড দখলের চেষ্টার অভিযোগ তুলছেন। তবে এবার পরিস্থিতি আরও গুরুতর দিকে মোড় নিচ্ছে। ট্রাম্পের ইরানকে ‘পাথরের যুগে’ পাঠানোর হুমকি ডেমোক্র্যাটদের ইমপিচমেন্টের (অভিশংসনের) পথে হাঁটতে সাহস জোগাচ্ছে। 

পেনসিলভানিয়ার প্রতিনিধি ম্যাডেলিন ডিন মতে, ‘এটি (অভিশংসন) একজন বেপরোয়া প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করার একমাত্র সাংবিধানিক পথ।’ এমনকি ট্রাম্পকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিতে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবিও উঠছে জোরালোভাবে।

ডেমোক্র্যাটরা এই যুদ্ধের প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে যুক্ত করে প্রচার চালাচ্ছেন। জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও সারের দাম আকাশছোঁয়া হয়ে গেছে। 

অধিবেশনে ভার্জিনিয়ার প্রতিনিধি জেমস ওয়াকিনশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার একেকটি সামান্য ড্রোন প্রতিহত করতে মিলিয়ন ডলারের প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করছে, অথচ সাধারণ মানুষ স্বাস্থ্যবিমা হারিয়ে চিকিৎসা সংকটে ভুগছে।’ 

রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের এই প্রচেষ্টাকে বারবার রুখে দিলেও, আগামী সপ্তাহে কংগ্রেসের বিরতি শেষে ডেমোক্র্যাটরা আবারও ট্রাম্পের যুদ্ধক্ষমতা হ্রাসের প্রস্তাব উত্থাপন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9