হরমুজ প্রণালি থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

১০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ PM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইরানের উদ্যোগকে আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে ‘মুক্ত’ রাখা অত্যন্ত জরুরি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) লন্ডনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের সবার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো হরমুজ প্রণালিকে মুক্ত রাখা। এটি একটি আন্তর্জাতিক সামুদ্রিক জলপথ, যেখানে বৈশ্বিক সমুদ্র আইন অনুযায়ী কোনো দেশের অবরোধ আরোপের অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘শুধু বর্তমান যুদ্ধবিরতির স্বার্থেই নয়, বরং অঞ্চলের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্যও প্রণালীটির পূর্ণ ও নিঃশর্ত উন্মুক্ততা প্রয়োজন। সমুদ্রের মৌলিক স্বাধীনতা কোনোভাবেই একতরফাভাবে সীমিত করা বা কারও হাতে তুলে দেওয়া যায় না। আন্তর্জাতিক জলপথে টোল আরোপেরও কোনো স্থান নেই—এটি আন্তর্জাতিক সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতা অবশ্যই নিশ্চিত করতে হবে।’

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নিয়েও আপত্তি জানান কুপার। তিনি বলেন, ‘লেবাননে সংঘাত বন্ধ করতে হবে। সেখানে সহিংসতা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।’

উল্লেখ্য, ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে আগে থেকেই টোল পরিশোধ করতে হবে। এই টোল ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধের কথা বলা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন এ ব্যবস্থা কার্যকর থাকবে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রণালি দিয়ে যাওয়া তেলবাহী জাহাজগুলোর ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে।

বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাশ করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের দুদিনের কর্মসূ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষ্য-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9