পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করার নীতি অসাংবিধানিক: মার্কিন আদালত

২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ AM
পেন্টাগন

পেন্টাগন © সংগৃহীত

পেন্টাগনে সংবাদকর্মীদের প্রবেশাধিকার সীমিত করার নীতিকে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন হিসেবে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। নিউইয়র্ক টাইমসের পক্ষে সায় দিয়ে শুক্রবার এ রায় দেন বিচারক পল ফ্রিডম্যান।

দ্য হিলের খবরে বলা হয়, ৪০ পৃষ্ঠার রায়ে ফ্রিডম্যান লিখেছেন, ‘আদালত এটা স্বীকার করে যে, জাতীয় নিরাপত্তা, আমাদের সেনাদের নিরাপত্তা এবং যুদ্ধ পরিকল্পনা সুরক্ষিত রাখতে হবে।

‘তবে ভেনেজুয়েলায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশ এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এটি আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে, সরকার কী করছে সে সম্পর্কে জনগণ যেন বিভিন্ন জায়গা থেকে তথ্য পেতে পারে।’

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় নিয়োগ পাওয়া এই বিচারক তার রায়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন, যা সংবাদমাধ্যমের তথ্যপ্রাপ্তির অধিকারকে সীমিত করে।

রায়ের প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘আমরা এই রায়ের সঙ্গে একমত নই; আপিলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’

পেন্টাগনের নতুন এই বিতর্কিত নীতি অনুযায়ী, সাংবাদিকদের প্রেস ব্যাজ পাওয়ার আগে একটি চুক্তিতে সই করতে হয়। এতে বলা হয়েছে, বিভাগের যেকোনো তথ্য—তা গোপনীয় না হলেও—প্রকাশের আগে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদন নিতে হবে।

গত বছর নীতি চালুর পর মূলধারার অনেক সাংবাদিক এতে সই করতে অস্বীকৃতি জানান এবং একে সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা হিসেবে অভিহিত করেন। তবে পেন্টাগনের দাবি, সংবাদমাধ্যমগুলো নীতিটি ভুলভাবে ব্যাখ্যা করছে এবং এটি পুরোপুরি আইনসম্মত।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬