মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে হচ্ছে

২২ মার্চ ২০২৬, ০৪:০৪ PM
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে আদালতে তোলা হচ্ছে

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে আদালতে তোলা হচ্ছে © সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের বিশেষ আদালত।

আজ রবিবার (২২ মার্চ) দুপুরে দেড়টার দিকে আদালত এ নির্দেশ দেয়। এর আগে দুপুর ১২টার দিকে ১৪ দিনের রিমান্ড শেষে দুজনকে আদালতে হাজির করা হয়। এরপর শুরু হয় শুনানি। শুনানি শেষে আদালত দুজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করারও আদেশ দেয়।

গত ৭ মার্চ দিনগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। এরপর তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠান পশ্চিমবঙ্গের একটি আদালত।

এদিকে মেঘালয় সীমান্ত দিয়ে এ দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করায় গত ১৩ মার্চ ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। তাকে সাত দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে শনিবার (২১ মার্চ) ফিলিপকে আদালতে তোলা হয়।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬