নিজ অস্ত্রের ‘অ্যাক্সিডেন্টাল ফায়ারে’ বিএসএফ সদস্য আহত

২৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ AM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস রাইফেলের দুর্ঘটনাবশত গুলিতে আহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে ধর্মনগরের মহেশপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই জওয়ান আশঙ্কামুক্ত রয়েছেন।

আহত বিএসএফ সদস্যের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য এবং মহেশপুর ক্যাম্পে কর্মরত ছিলেন। ত্রিপুরার সংবাদমাধ্যম ত্রিপুরা টাইমস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে সীমান্তে টহলরত অবস্থায় রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তার নিজের অস্ত্র থেকেই অসাবধানতাবশত গুলি বের হয়ে শরীরে লাগে। প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা বা ‘সেলফ ইনফ্লিকটেড’ ইনজুরি হিসেবে ধারণা করছে বিএসএফ কর্তৃপক্ষ।

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি পান্ত (GB Pant) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সীমান্তের অপর প্রান্তের একটি সূত্র ও স্থানীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে সীমান্ত পিলার ১৮১৮/১৯ এস-এর কাছে, যা ভারতের অভ্যন্তরে প্রায় ৮০০ গজ ভেতরে মহেশপুর বাজার এলাকায় অবস্থিত। স্থানটি বাংলাদেশের বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ ফুলতলা বিওপির বিপরীত দিকে।

সূত্রের দাবি, সোমবার রাতে মহেশপুর বাজার এলাকার একটি মদের দোকানে দুই বিএসএফ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। একপর্যায়ে রাত ১২টা ৩৫ মিনিটের দিকে বিপিন কুমারের বাম কাঁধে দুটি গুলি লাগে। তবে বিএসএফ বা স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অস্ত্রটি দুর্ঘটনাবশত ফায়ার হওয়াতেই এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবরে জানা গেছে, আগরতলায় চিকিৎসাধীন বিপিন কুমার বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। ঘটনাটি নিয়ে বিএসএফের অভ্যন্তরীণ তদন্ত চলছে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081