হাতজোড় করে একবার সুযোগ চাইলেন মোদি

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ PM
নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি। © সংগৃহীত

হাতজোড় করে একবারের জন্য সুযোগ চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২০ ডিসেম্বর) কলকাতা বিমানবন্দর থেকে দেয়া এক অডিও ভাষণে তিনি এই সুযোগ চান। 

এদিন দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে উন্নয়ন থমকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দায়ী করেন তিনি। এ সময় রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেয়ার আহ্বান জানান মোদি। তিনি, হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন।

ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের জয়ের প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন, ‘গোটা দেশ উন্নয়নের গতি চায়। এই উন্নয়নের জন্য বিহারের মানুষ এনডিএ সরকারকে ক্ষমতায় এনেছে। বিহারে জয়ের পর আমি একবার বলেছিলাম গঙ্গা নদী বিহার থেকে বয়ে পশ্চিমবঙ্গে পৌঁছায়। বিহারই পশ্চিমবঙ্গেও জয়ের রাস্তা তৈরি করে দিয়েছে। বিহারের জঙ্গলরাজ (অরাজকতা) খতম করেছে, প্রায় বিশ বছর পরে আগের থেকেও সেখানে বেশি আসনে জিতেছে বিজেপি। আজ পশ্চিমবঙ্গও যে জঙ্গলরাজ চলছে তা থেকে মুক্তি পেতে হবে। সেই কারণে পশ্চিমবঙ্গের প্রতিটা বাচ্চা, গ্রাম, শহর, গলি, মহল্লা বলছে- ‘বাঁচতে চাই বিজেপি তাই’।

মোদি বলেন, বিজেপির অনবরত প্রচেষ্টার মাঝে কোথাও কোথাও ‘গো ব্যাক মোদি’ বলে স্লোগান দেয়া হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ‘গো ব্যাক মোদি’র জন্য বাংলার মানুষের বিরোধী তৃণমূল কংগ্রেস সরকার স্লোগান দিচ্ছে। কিন্তু গো ব্যাক অনুপ্রবেশকারীদের বেলায় ওরা চুপ করে থাকে। যে অনুপ্রবেশকারীরা বাংলাকে কজ্জা করতে চাইছে, তারাই তৃণমূলের কাছে সবচেয়ে আদরের। এটাই তৃণমূলের আসল চেহারা। ওরা অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বাংলায় এসআইআর-এর বিরোধিতা করেছে।

প্রসঙ্গত, ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাজ্যের নদীয়া জেলার তাহেরপুরে জনসভার আয়োজন করে বিজেপি। শনিবার সকালে ওই সভায় যোগ দিতে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছায়  তার বিশেষ বিমান। তবে ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে হেলিকপ্টার জনসভাস্থলের আকাশে চক্কর দিয়েও অবতরণ করতে পারেনি। শেষ পর্যন্ত সেটি কলকাতা বিমানবন্দরে ফিরে আসে এবং বিমানবন্দর থেকেই ভার্চ্যুয়ালি জনসভায় অডিও ভাষণ দেন মোদি।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950