বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ ইরানের

১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে ইরান। তেলবাহী জাহাজটিতে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ১৮ নাবিক রয়েছে।  

ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী জাহাজ ওমান উপকূলে আটক করা হয়েছে। এ সময় জাহাজটি তার সব নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল।

ইরানি কর্তৃপক্ষ প্রায়ই উপসাগরীয় অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে জাহাজ আটক করার ঘোষণা দিয়ে থাকে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বের মধ্যে ইরানে খুচরা জ্বালানির দাম তুলনামূলকভাবে কম হওয়ায়, প্রতিবেশী দেশগুলোতে পাচার অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়। গত মাসেও গালফ অঞ্চলের পানিতে একটি তেলবাহী জাহাজ জব্দ করে ইরান। সে সময় ওই জাহাজের বিরুদ্ধে ‘অননুমোদিত পণ্য পরিবহনের’ অভিযোগ আনা হলেও, ইরানের ওই পদক্ষেপটি কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে অভিযোগ ওঠে।  তবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ নাকচ করে দেয় তেহরান।

সর্বশেষ এই জাহাজ জব্দের ঘটনা ঘটল এমন এক সময়, যখন এর মাত্র দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করে।  ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ওই জাহাজটির ক্যাপ্টেন ভেনিজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9