চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর বিশেষ অভিযান

১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভারত মহাসাগরে চীন থেকে ইরানের উদ্দেশে যাত্রারত একটি জাহাজে অভিযান চালিয়ে সামরিক কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অভিযান দল ভারত মহাসাগরে ওই জাহাজে হানা দেয়। জাহাজটিতে থাকা কার্গোর মধ্যে এমন কিছু সরজ্ঞাম ছিল, যা ইরানের প্রচলিত অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে। এক মার্কিন কর্মকর্তা জানান, জব্দ করা চালানটি পরবর্তীতে ধ্বংস করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, শ্রীলঙ্কার উপকূল থেকে কয়েকশ মাইল দূরে জাহাজটিতে ওঠে মার্কিন বাহিনী। অভিযান শেষে জাহাজটিকে আবার গন্তব্যের দিকে যাত্রা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে ইরান বা চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬