পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন জ্যাকব জুমার মেয়ে, কেন?

৩০ নভেম্বর ২০২৫, ০৭:১৮ AM
দুদুজিলে জুমা-সাম্বুদলা

দুদুজিলে জুমা-সাম্বুদলা © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মেয়ে দুদুজিলে জুমা-সাম্বুদলা জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেছেন। দক্ষিণ আফ্রিকার ১৭ নাগরিককে রাশিয়ায় যেতে প্রলুব্ধ করার অভিযোগ ওঠার পর তিনি এ ঘোষণা দিলেন। ওই সব নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে লড়াই করতে গিয়ে আটক হয়েছেন।

শুক্রবার পদত্যাগ করেন জুমা-সাম্বুদলা। এর আগে পুলিশ জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকার নাগরিকদের যুদ্ধ করতে রাশিয়ায় যেতে প্রলুব্ধ করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। 

প্রসঙ্গত, জুমা-সাম্বুদলা ২০২৪ সালের জুন থেকে উমখোনতো উইসিজওয়ে দলের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬