ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

২৯ এপ্রিল ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
ভূপাতিত করা ড্রোন

ভূপাতিত করা ড্রোন © সংগৃহীত

কাশ্মীরে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। মঙ্গলবার (২৯ তারিখ) এক প্রতিবেদনে এ এ তথ্য জানিয়েছে ট্রিবিউন ডটকম পিকে।

কোয়াডকপ্টার হচ্ছে একটি ধরনের মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন, যার চারটি ঘূর্ণায়মান প্রপেলারের সাহায্যে এটি আকাশে উড়ে এবং নিয়ন্ত্রণ করা যায়। সামরিক ক্ষেত্রে, কোয়াডকপ্টার প্রায়ই গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়, যেমনটা পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারতীয় কোয়াডকপ্টারটি করছিল।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল।  ঠিক সেই সময় সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয়। তারা বলছেন, এই সময়োপযোগী পদক্ষেপ সীমান্ত অতিক্রম করে গুপ্তচরবৃত্তির একটি প্রচেষ্টা প্রতিহত করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে যেকোনো আগ্রাসী তৎপরতার জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
‎জবিতে হামলার ভিডিও ধারণ, সাংবাদিকের ফোন আটকে রেখে ফুটেজ মু…
  • ১৫ নভেম্বর ২০২৬
পা হারানো বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা উপহার প্রধান…
  • ১৫ নভেম্বর ২০২৬
বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ ৫০, প্রাণ গেল চিকিৎসকের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950