ছুটির দিনে ঢাকার বাতাসে স্বস্তির খবর

২১ আগস্ট ২০২৬, ১০:০৩ AM
রাাজধানী ঢাকা

রাাজধানী ঢাকা © সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, এই তালিকায় ১৭তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার প্রাপ্ত স্কোর ৯৬, যা পরিবেশীয় মানদণ্ডে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে গণ্য করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আইকিউএয়ার ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক তথ্য পর্যালোচনা করে এই পরিস্থিতি জানা গেছে।

সংস্থার প্রকাশিত তালিকায় ১৯৬ স্কোর নিয়ে বিশ্বজুড়ে শীর্ষ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। এছাড়া ১৮০ স্কোর নিয়ে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা তৃতীয় এবং ১৬২ স্কোর নিয়ে বাহরাইনের রাজধানী মানামা চতুর্থ স্থানে অবস্থান করছে। অন্যদিকে ১৫৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ভারতের রাজধানী নয়াদিল্লি। পাশাপাশি শীর্ষ দশে থাকা অন্যান্য শহরগুলোর বায়ুর মান সূচক স্কোর ১২০ থেকে ১৫১-এর মধ্যে ওঠানামা করছে।

বায়ুর গুণমান পরিমাপের বৈশ্বিক স্কেল অনুযায়ী, আইকিউএয়ারের সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। তবে সূচক ১৫১ থেকে ২০০ এর ঘরে পৌঁছালে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর ওপরে গেলে বায়ুর মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। 

এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও দীর্ঘমেয়াদী রোগে ভোগা ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার পাশাপাশি অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে ছুটির দিওনে বড় লাফ দিয়ে শতকের নিচে নেমে এসেছে ঢাকার বায়ুমান।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬