ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

০১ জুন ২০২৫, ০৯:৫১ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ০৯:৩২ AM
ঢাকা

ঢাকা © সংগৃহীত

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ রবিবার (১ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ১০৩, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের মধ্যে ১০ নম্বরে আছে ঢাকা।

অপরদিকে ১৫৯ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে চিলির সান্তিয়াগো, ১৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিংশা। ১২১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে- বস্তুকণা (পিএম-১০ ও পিএম-২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

বস্তুকণা পিএম-২.৫ হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন-প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদ্‌যন্ত্রের সমস্যা তৈরি করে পিএম-২.৫। এছাড়া বায়ু দূষণকারী এনও২ প্রধানত পুরোনো যানবাহন, বিদ্যুৎ কেন্দ্র, শিল্প স্থাপনা, আবাসিক এলাকায় রান্না, দাবদাহ এবং জ্বালানি পোড়ানোর কারণে তৈরি হয়।

মূলত ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে
  • ১৫ জুলাই ২০২৬
নাহিদদের অনুষ্ঠান ঘিরে বিদ্যুৎ বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত কারিগর…
  • ১৫ জুলাই ২০২৬
‘টেকাথন ন্যাশনালস ২০২৬’ প্রতিযোগিতায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়…
  • ১৫ জুলাই ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশে বেসামরিক ১৭৪ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ১৫ জুলাই ২০২৬
মেসির জার্সি নম্বরেই কি লুকিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ই…
  • ১৫ জুলাই ২০২৬
মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারা বাবাই ছিলেন অনুপ্রেরণা, বুট…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence