৫ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা সৃষ্টি হতে পারে যেসব জেলায়

০৭ জুলাই ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ PM
ভারী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

ভারী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র © টিডিসি সম্পাদিত

বৈরি আবহাওয়ায় দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র’র সহকারী প্রকৌশলী (দায়িত্বরত কর্মকর্তা) মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীসমূহ বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগে অতি ভারী, অপরদিকে সিলেট ও বরিশাল বিভাগে এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী ৪ দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন স্থানে অবস্থান করছে।

প্রধান অববাহিকার তথ্য
ব্ৰহ্মপুত্র-যমুনা: গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, যা আগামী তিন দিন হ্রাস পেয়ে পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে; তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

গঙ্গা-পদ্মা: গত ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে; অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী ৫ দিন হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সুরমা-কুশিয়ারা (আপার মেঘনা): গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে পেয়ে সিলেট, সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিভাগভিত্তিক অন্যান্য অববাহিকা
চট্টগ্রাম বিভাগ: গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নদীসমূহ বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আরও পড়ুন: সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

সিলেট ও ময়মনসিংহ বিভাগ: গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই ও কংস নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নদীসমূহ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

রংপুর বিভাগ: গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল হ্রাস পেয়েছে; যা আগামী ৩ দিন দ্রুত বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ভিস্তা নদী বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। 

এছাড়াও আগামী ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদীসমূহ লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানানো হয়েছে।

খামেনির জানাজায় খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ০৭ জুলাই ২০২৬
পরীক্ষায় বেশি নম্বর চেয়ে উত্তরপত্রে শিক্ষককে বাবা ডাকল শিক্…
  • ০৭ জুলাই ২০২৬
এসএসসি পাসেই সেলসম্যান নিয়োগ দেবে লোটো, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৭ জুলাই ২০২৬
কুমিল্লায় দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ০৭ জুলাই ২০২৬
অনার্স প্রথম বর্ষের ইনকোর্স নম্বর এন্ট্রি ও ফরম পূরণের সময় …
  • ০৭ জুলাই ২০২৬
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence