৮ জেলায় ২টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা

১১ জুন ২০২৬, ১১:৪২ AM
বজ্রপাত

বজ্রপাত © এআই সৃষ্ট ছবি

দেশের ৮ জেলায় বেলা ২টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শব্দ হওয়ার প্রায় ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকায় ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, নেত্রকোনা, ময়মনসিংহ, নাটোর, রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার কিছু স্থানে ১১ জুন বেলা ২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া পরিশোধে বরাদ্দ ৪৯০ কোটি টাকা

আরও বলা হয়েছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে যাবেন না। এ পূর্বাভাসটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা; এটি বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে নয়। 

পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন বা শেষ হওয়ার পরেও যদি বজ্রপাতের শব্দ শোনা যায়, তবে সর্বশেষ বজ্রধ্বনি শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের আঘাতের ঝুঁকি থাকে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬