কাল থেকে কমতে পারে তাপপ্রবাহ, কোন বিভাগে কেমন বৃষ্টি হবে জেনে নিন

০৪ জুন ২০২৬, ০১:৪৩ PM
সারাদেশে কাল থেকে কমতে পারে তাপপ্রবাহ

সারাদেশে কাল থেকে কমতে পারে তাপপ্রবাহ © ফাইল ছবি

কয়েকদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে মৃদু তাপপ্রবাহের কারণে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজধানী ঢাকায় তাপমাত্রা অতীতের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ না করলেও গরমে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে আজ সন্ধ্যার পর থেকে তাপমাত্র কমা শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ সময়ে বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে বাড়বে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বর্তমানে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে অল্পস্বল্প বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেগুলো মূলত হালকা ও ক্ষণস্থায়ী বৃষ্টি হবে। দুই-এক দিনের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রাও কিছুটা কমতে পারে।’ 

তাপমাত্রা কমার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘৫ জুনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা যায়। ঢাকাতেও ৫ জুন পর্যন্ত তাপমাত্রা কমবেশি বর্তমান অবস্থার কাছাকাছিই থাকতে পারে। এরপর গরমের তীব্রতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।’

এর আগে আবহাওয়া অধিদপ্তরের চার দিনের পূর্বাভাসে বলা হয়, ৪ জুন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা  চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: চার জেলায় ৩টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা, ঘরে থাকার পরামর্শ

৫ জুন থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা  চট্টগ্রাম বরিশাল ও সিলেট  বিভাগের ৫০ থেকে ৭৫ ভাগ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বিভাগের ২৫ থেকে ৫০ ভাগ এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে বৃষ্টি প্রবণতা কিছুটা বাড়তে পারে, যে কারণে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৩ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9