চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের সতর্কতা

০২ মে ২০২৬, ০৩:০৩ PM
ভারী বৃষ্টি

ভারী বৃষ্টি © সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মিমি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকার কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

চলন্ত স্কুলবাসে জ্ঞান হারালেন চালক, শিক্ষার্থীদের উপস্থিত ব…
  • ০২ মে ২০২৬
বিএড ডিগ্রি ছাড়া নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে সুখ…
  • ০২ মে ২০২৬
এনসিপির জাতীয় কনভেনশন আগামীকাল—অতিথি কারা, যা থাকছে দিনব্যা…
  • ০২ মে ২০২৬
ইজিবাইকের চার্জার লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০২ মে ২০২৬
উইলস লিটলে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডি…
  • ০২ মে ২০২৬
প্রিমিয়ার লিগেও থাকছে আইসিসির নিয়মের কড়াকড়ি
  • ০২ মে ২০২৬