দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস

০২ মে ২০২৬, ০৮:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো/এআই

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকাসহ আশপাশের এলাকার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। পাশাপাশি দমকা হাওয়া আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬০ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় আদ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে। গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬