দেশের যেসব বিভাগে আজ বজ্রবৃষ্টির আভাস

১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ AM
বজ্রবৃষ্টির পূর্বাভাস

বজ্রবৃষ্টির পূর্বাভাস © সংগৃহীত

সারাদেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রার বিষয়ে ভিন্ন বার্তা দিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত ভ্যাপসা গরম ও বৃষ্টির এক মিশ্র পরিস্থিতি বিরাজ করতে পারে দেশের অধিকাংশ অঞ্চলে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬