সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি

১০ এপ্রিল ২০২৬, ১১:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের চারটি বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দু–একটি স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় ৫৭ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ট্যাগ: বৃষ্টি
বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
  • ০৭ জুলাই ২০২৬
স্রোতে ভেসে যাওয়া ছেলেকে উদ্ধার করে ধীরে ধীরে ডুবে গেলেন বা…
  • ০৭ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা ১ম পত্র : কোন প্রশ্নের উত্তর কী, জানাল শিক্ষ…
  • ০৭ জুলাই ২০২৬
গণঅভ্যুত্থানের শহীদ জাহিদের মায়ের চাকরির আশ্বাস নিলেন প্রধা…
  • ০৭ জুলাই ২০২৬
জেনে নিন চলমান ৫ স্কলারশিপ সম্পর্কে
  • ০৭ জুলাই ২০২৬
পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য আবেদন ৩ হাজার ৮০০ বাংলাদেশি শিক…
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence