দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস

১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ AM
ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি © সংগৃহীত

দেশের চার জেলার ওপর দিয়ে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলামসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল
  • ২২ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ, লাইসেন্স ও সরকারি সেবা পেতে পদে পদে বাধার মুখে তর…
  • ২২ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাসে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, ঢাকা …
  • ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে আগুন, ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনী
  • ২২ নভেম্বর ২০২৬
ব্রাজিলের দলকে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জিতল আর্জেন…
  • ২২ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা পর্যটকদের হোটেলে-রেস্টুরেন্টে ‘জিম্মি’ দ…
  • ২২ নভেম্বর ২০২৬