ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

২৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শুক্রবার (২৭ মার্চ) বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে অষ্টম স্থানে অবস্থান করছে।

সকাল ৮টা ৫৩ মিনিটে ১৫১ স্কোর নিয়ে তালিকায় ৮ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

থাইল্যান্ডের চিয়াং মাই, দক্ষিণ কোরিয়ার সিউল ও ভারতের দিল্লি যথাক্রমে ১৯৪, ১৭২ ও ১৭০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬