বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি

২৪ মার্চ ২০২৬, ০৯:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিশ্বের ১২২টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে প্রথম স্থানে অবস্থান করছে।

সকাল ৯টা ০৫ মিনিটে ১৯৪ স্কোর নিয়ে তালিকায় ১ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের দিল্লি, চীনের বেইজিং ও দক্ষিণ কোরিয়ার বুসান যথাক্রমে ১৯২, ১৭৪ ও ১৬৮ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জন্য এক অপূরণ…
  • ১৬ মে ২০২৬
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কী হচ্ছে?
  • ১৬ মে ২০২৬
দাম কমে দেশে সোনা বিক্রি হচ্ছে আজ যত টাকায়
  • ১৬ মে ২০২৬
সিলেট টেস্ট শুরু হচ্ছে আজ, পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়া…
  • ১৬ মে ২০২৬
সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির
  • ১৬ মে ২০২৬
গ্যাস বিস্ফোরণে চলে গেলেন বাবা-মা-ছেলে-মেয়ে, ভস্ম এক পরিবার
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081