দেশে অনুভূত ভূকম্পনটি ৫.১ মাত্রার, উৎপত্তিস্থল মিয়ানমার

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির ৫ দশমিক ১ মাত্রার ছিলো। আর এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক শহর থেকে প্রায় ৮৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। এর ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয়েছে ২২.৯৯৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৮২৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পটির উৎপত্তি গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২৯ দশমিক ৭ কিলোমিটার নিচে। গভীর ভূমিকম্প হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

স্ত্রীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • ১৮ অক্টোবর ২০২৬
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি
  • ১৮ অক্টোবর ২০২৬
২ কলেজছাত্রীকে ডেকে নিয়ে জুতাপেটা, ভিডিও ভাইরাল
  • ১৮ অক্টোবর ২০২৬
ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬