ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার দিন-রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিনের বেলাতেও তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে জানানো হয়, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে শুষ্ক।

পূর্বাভাস অনুযায়ী, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী-বিষয়ক সেমিনার অনুষ্ঠ…
  • ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি ট্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
৮ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত লাগে? কারণ জানালেন চিকিৎসক
  • ২৯ আগস্ট ২০২৬
ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধাজ্…
  • ২৯ আগস্ট ২০২৬
খাগড়াছড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ
  • ২৯ আগস্ট ২০২৬
অপহরণের পর গায়ে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন নারী ইন…
  • ২৯ আগস্ট ২০২৬