দেশজুড়ে বৃষ্টির আভাস 

০২ নভেম্বর ২০২৫, ০৫:১৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় গত দুই দিন ধরে ব্যাপক বৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে। শুক্রবার ও শনিবার দেশের উত্তরাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাসহ নানা স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রবিবার (২ নভেম্বর) বৃষ্টি কিছুটা কমে যেতে পারে, তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

গত মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। এরপর এটি দুর্বল হয়ে নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে অগ্রসর হয়। এর প্রভাবে শুক্রবার পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। শনিবার বৃষ্টি শুধু উত্তরাঞ্চলে সীমাবদ্ধ না থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সিরাজগঞ্জের তাড়াশে সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে। এছাড়া বগুড়ায় ৯৪ মিলিমিটার, নওগাঁয় ৮৯ মিলিমিটার, দিনাজপুরে ৫৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকায় দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ তিন বাহিনীর প্রধানের, জনমনে কৌতূহল

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, ঘূর্ণিঝড় মোন্থা তৈরি হওয়ার সময় আরব সাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, যা মোন্থার গতিপথকে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে ঠেলে দেয়। ফলে এই অঞ্চলে ভারী বৃষ্টি হয় এবং এর মাধ্যমেই মোন্থা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে।

তবে তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা থেকে আগামী বুধবার আবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, “আজ রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম, তবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।”

এই বৃষ্টির ফলে দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা খেপুপাড়ায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে তাপমাত্রা নেমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও তাপমাত্রা ৩৩ ডিগ্রির বেশি ছিল না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকবে, ফলে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে।

ফিরে দেখা ১৪ জুলাই: হাসিনার ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্যে নতু…
  • ১৪ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বি…
  • ১৪ জুলাই ২০২৬
পরিবারের অমতে বিয়ের ১০ দিন পর মা-মেয়ের রহস্যজনক মৃত্যু
  • ১৪ জুলাই ২০২৬
নিজ জেলায় সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
  • ১৪ জুলাই ২০২৬
এরশাদের জন্ম না হলে রাষ্ট্রধর্ম ইসলাম হতো না: জাতীয় পার্টির…
  • ১৪ জুলাই ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল—প্রতিহত করতে গিয়ে মার খেলেন বিএ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence