মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা বৃষ্টি?

২৭ অক্টোবর ২০২৫, ০১:২৮ AM
মঙ্গলবার থেকে শুরু হতে পারে বৃষ্টি

মঙ্গলবার থেকে শুরু হতে পারে বৃষ্টি © সংগৃহীত

দেশের কোথাও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারা দেশে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।

তবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে দেশের বাকি অংশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬