দেশজুড়ে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

১৯ অক্টোবর ২০২৫, ১২:০৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী ২১ অক্টোবরের (মঙ্গলবার) মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সম্ভাব্য লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শনিবার (১৮ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

আরও পড়ুন: এবার থালা-বাটি হাতে রাস্তায় নামছেন শিক্ষকরা 

সোমবার (২০ অক্টোবর) ও বুধবার (২২ অক্টোবর) একই ধরনের পরিস্থিতি বিরাজ করতে পারে। ওই দিনগুলোতে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাঁচ দিনের এই পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের ওপর নজর রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হবে।

আ’লীগ সংশ্লিষ্টতায় ইবির দুই কর্মকর্তাকে মারধর ছাত্রদলের, ‘ভ…
  • ১৯ নভেম্বর ২০২৬
টেলিটকের বিশেষ অফার, ১৩ টাকায় ১ জিবি ইন্টারনেট কেনার সুযোগ
  • ১৯ নভেম্বর ২০২৬
না ফেরার দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল
  • ১৯ নভেম্বর ২০২৬
আজ আরও এক দফা স্বর্ণের দাম কমে ২ লাখের কাছাকাছি
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৯ নভেম্বর ২০২৬
এক মাসে ৬ দফায় কমেছে সোনার দাম, আজ ভরিতে কত
  • ১৯ নভেম্বর ২০২৬