টানা পাঁচ দিন বৃষ্টিপাতের আভাস

২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ বর্তমানে ভারতের তামিলনাড়ু উপকূলের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরও একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নতুন এই লঘুচাপটি তৈরি হতে পারে। তবে প্রাথমিকভাবে এর সরাসরি প্রভাব বাংলাদেশের ওপর পড়ার আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ‘সম্ভাব্য লঘুচাপটি ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে স্থলভাগে পৌঁছানোর পর এটি কিছুটা উত্তর দিকে সরতে পারে। তখন পশ্চিমা বাতাসের ধাক্কায় এর মেঘমালা বাংলাদেশের আকাশে প্রবেশ করতে পারে।’

আরও পড়ুন: ‘ব্যর্থ’ ছাত্রদল নিয়ে ভাবছে বিএনপির হাইকমান্ড

তিনি আরও জানান, বর্তমানে দেশের আকাশে আর্দ্রতা কিছুটা বেড়েছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতরের তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে লঘুচাপটি স্থলভাগে প্রবেশের পর আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় টানা পাঁচ দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের শেষভাগে মৌসুমি বায়ুর দুর্বল প্রভাবে সাধারণত বৃষ্টি কমে যায়। তবে এ সময় সাগরে ঘনঘন লঘুচাপ তৈরি হলে তা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মাঝেমধ্যে অস্বাভাবিক বৃষ্টির কারণ হতে পারে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9