দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

০২ অক্টোবর ২০২৫, ০৯:২১ AM
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস © সংগৃহীত

ঢাকাসহ দেশের আটটি নদীবন্দরের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী , নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম…
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে জামালপুরের বিভিন্ন মোড়ে বিএনপির …
  • ১৯ নভেম্বর ২০২৬
নিরাপদ প্রত্যাবাসনের আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা
  • ১৯ নভেম্বর ২০২৬
বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর বগুড়ার একটা লোকও কি রাস্তায় …
  • ১৯ নভেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় মদ জব্দ
  • ১৯ নভেম্বর ২০২৬
৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে
  • ১৯ নভেম্বর ২০২৬