গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের সতর্কবার্তা তিতাসের

২০ আগস্ট ২০২৫, ০৬:৩৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪০ AM
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির লোগো

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির লোগো © টিডিসি

তিতাসের নাম ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বার্তা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। আজ বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রলুব্ধ করছে। জানানো হয়, সম্প্রতি প্রতারকরা ফোন করে নিজেদের তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচয় দিচ্ছে। এমনকি মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের ভয় দেখিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তাদের সরবরাহ করা ব্যক্তিগত নম্বরে অর্থ পরিশোধ করতে বলছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কখনো নগদ অর্থে লেনদেন করে না। সব ধরনের বিল ব্যাংক ও অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোবাইল নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ এবং বিভ্রান্তিকর। তাই গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কল পেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬