গ্যাস সংযোগে ঘুষ দাবি তিতাস গ্যাস ম্যানেজারের, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন 

২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ময়মনসিংহের তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন রমজান আলী খন্দকার। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু বিষয়ে একটি গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। এতে তিতাস গ্যাসের ম্যানেজার কবির হোসেন ক্ষিপ্ত হয়ে তার বৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। 

রমজান আলী খন্দকারের দাবি, গ্যাস বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে কবির হোসেন গ্যাস সংযোগ আর দেওয়া হবে না বলে জানান। পুনরায় গ্যাস সংযোগ নিতে হলে দুই লক্ষ টাকা দিতে হবে। 

তিতাস গ্যাসের ম্যানেজারের এ দুর্নীতির বিচার চেয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬