নিম্নচাপটি রূপ নিয়েছে গভীর নিম্নচাপে, যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

০২ অক্টোবর ২০২৫, ০৮:২৯ AM
নিম্নচাপটি রূপ নিয়েছে গভীর নিম্নচাপে

নিম্নচাপটি রূপ নিয়েছে গভীর নিম্নচাপে © সংগৃহীত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৬টায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে (১৬.৯° উত্তর অক্ষাংশ এবং ৮৬ পূর্ব দ্রাঘিমাংশ) পরিণত হয়েছে। এটি বৃহস্পতিবার (২ অক্টোম্বর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া আরও বলা হয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যাতে স্বপ্ন সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ইবনে সিনা নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৯ আগস্ট ২০২৬
আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়, কোন এলাকায় কেমন?
  • ২৯ আগস্ট ২০২৬
কোথাও রাজনৈতিক মত প্রকাশ করতে পারবেন না ট্রেইনি চিকিৎসকরা, …
  • ২৯ আগস্ট ২০২৬
বদলি নীতিমালার ৬ অসঙ্গতি জানিয়ে যে দাবি জানাল সর্বজনীন বদলি…
  • ২৯ আগস্ট ২০২৬
‘বিদ্যুৎ নাই, ভিডিও এডিট করতে পারছি না’— ফুড আপ্পির প্রতিব…
  • ২৯ আগস্ট ২০২৬
ভাইরাল হওয়া গিরং ইমিগ্রেশন সেন্টারে ৪ দিন পর পৌঁছাল চীনা উদ…
  • ২৯ আগস্ট ২০২৬