ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বিশ্বে অবস্থান ২১

২৩ জুন ২০২৫, ০৯:০১ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৭:৩০ PM
ঢাকা

ঢাকা © ফাইল ফটো

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ রবিবার (২৩ জুন) বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান মাঝারি মানের হয়ে ২১তম স্থানে অবস্থান করছে। সকাল ৮টা ৫৭ মিনিটে ৭৭ স্কোর নিয়ে তালিকায় ২১ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

কঙ্গোর কিনশাসা, পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি যথাক্রমে ১৬৫, ১৬২ ও ১৫৬ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, দ্বিতীয় স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন, মূল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবির প্রথম সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন গণমাধ্যমের বয়কটের মুখে ট্রাম্প
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১০ অক্টোবর পর…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যেই ১৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এইচএসএসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল আন্তঃশিক্ষা বোর্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬