গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে আরও ভারি বৃষ্টির আশঙ্কা

৩০ মে ২০২৫, ০১:৫৫ AM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৯:৫১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণায়মান মেঘমালার প্রভাবে শুক্রবার সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর পরিচালিত রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিশ্লেষক মোস্তফা কামাল পলাশ।

আজ বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত ১টার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে উঠে আসা এই বৃষ্টিবহুল মেঘমালার প্রবেশ ঘটেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে। এরপর তা ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট বিভাগ অতিক্রম করে মেঘালয় পাহাড়ে বাধা পেয়ে দিক পরিবর্তন করে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে অগ্রসর হচ্ছে।

আজ রাত ১টা থেকে শুরু করে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের ৬৪টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাসমূহ হলো- পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, সিলেট, শেরপুর ও নেত্রকোনা। এসব অঞ্চলে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কারণে নদীবন্দর, উপকূল ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, বিশেষ করে নদী ও সাগরের আশেপাশে অবস্থানরতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950