বিদ্যুতের দাম বাড়তে পারে ১০-১২ শতাংশ, কার্যকর কাল থেকে

০২ জুন ২০২৬, ০৮:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে। আগামীকাল বুধবার (৩ জুন) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্যহার প্রকাশ করা হবে। মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বিইআরসি। এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বার্তায় বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) বিদ্যুতের সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে প্রস্তাব দাখিল করে। 

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধির আবেদন করেছে। তবে, বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

এবার বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়াটি দুই দিক থেকে নজিরবিহীন হতে যাচ্ছে। প্রথমত, গ্রাহক পর্যায়ে একবারে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হলে তা হবে দেশের বিদ্যুৎ খাতের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ১৪ দশমিক ১৬ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। দ্বিতীয়ত, গণশুনানি শেষ হওয়ার মাত্র চার সরকারি কর্মদিবসের মধ্যে কমিশনের সিদ্ধান্ত ঘোষণা করার ঘটনাও একটি নতুন রেকর্ড হতে পারে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিটে ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। গণশুনানিতে উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বুধবার বিকেল ৩টায় বিইআরসির শুনানি কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9