জ্বালানি তেলের নতুন দাম কার্যকর আজ, কোনটির লিটার কত?

০১ জুন ২০২৬, ০৭:৪৬ AM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার যা কার্যকর হবে আজ সোমবার (১ জুন) থেকে। ফলে লিটার প্রতি ৫ টাকা করে ফের বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম। তবে ডিজেল ১১৫ টাকাই বহাল থাকবে।

রবিবার  (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

মে মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা বহাল ছিল। তবে জুনে এসে পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে বেড়েছে।

আরও পড়ুন: আজ দুপুরের মধ্যে যে ৩ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ডিজেল ১১৫ টাকা/লিটার, অকটেন ১৪৫ টাকা/লিটার, পেট্রোল ১৪০ টাকা/লিটার এবং কেরোসিন ১৩৫ টাকা/লিটারে পুনর্নির্ধারণ করা হলো। যা ১ জুন থেকে কার্যকর হবে।

এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয় গত ১৮ এপ্রিল। তখন দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। 

ওই সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। পরে গত ৩০ এপ্রিল মন্ত্রণালয় থেকে এক প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ১ মে থেকে এটি কার্যকর করা হয়।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬