আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকাসহ যেসব এলাকায়

১৩ মে ২০২৬, ০৮:১৫ AM
পল্লী বিদ্যুৎ সমিতি

পল্লী বিদ্যুৎ সমিতি © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় আজ বুধবার (১৩ মে) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদরাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদরাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

হাবিবনগর ফিডারটির বর্তমান পিক লোড প্রায় চার মেগাওয়াট, যা স্বাভাবিকের তুলনায় অধিক। গ্রাহকদের আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ফিডারটির লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে। এর ফলে সিস্টেম লস হ্রাস পাবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও উন্নত সেবা উপভোগ করবেন।

আরও পড়ুন: ওসি যদি কথা না শোনেন, তাহলে গাট্টি বেঁধে চলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে: বিএনপি নেতা

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসময় দেওয়ানপাড়া ফিডারের (উকিলের মোড় আইসোলেটর থেকে শেষ পর্যন্ত) আওতাধীন গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ থাকবে না। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর।

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬