ঢাকাসহ দুই জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

১২ মে ২০২৬, ১২:৫৫ AM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং লাইনের পাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য আজ মঙ্গলবার (১২ মে) ঢাকা ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বিজ্ঞপ্তি অনুযায়ী, শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারে লোড বিভাজনের মাধ্যমে নতুন ফিডার নির্মাণ করা হবে। এই লক্ষ্যে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

অন্যদিকে, আটি বাজার জোনাল অফিসের অধীনে লাইন আপগ্রেডেশন ও ডাবল সার্কিট নির্মাণ কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ হাউজিং ও ভাঙ্গা বাড়ি সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই সময়ে বামনসুর ফিডারের লোড বিভাজনপূর্বক নতুন একটি ১১ কেভি ফিডার চালু করার কাজও সম্পন্ন হবে।

আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন এলাকায় আজ জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুগারমিল ফিডারের অধীনে থাকা কাটাখালি বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুল তলা ও বাইপাস এলাকায় আজ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগ জানায়, বর্তমানে কিছু ফিডারে গ্রাহক চাহিদা ও লোড স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় লোড বিভাজন ও নতুন ফিডার নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে। এর ফলে সিস্টেম লস কমবে এবং ভবিষ্যতে গ্রাহকরা আরও মানসম্মত ও স্থিতিশীল সেবা পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগেই মাইকিং করা হয়েছে এবং গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9