জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

০৭ মার্চ ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৫:০০ PM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তেলের কোনো অভাব নেই, পর্যাপ্ত মজুদ আছে। আগামী ৯ তারিখে আরও দুটি ভেসেল আসছে।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানি তেল সংকটের কোনো সুযোগ নেই। আগামীকাল রবিবার (৮ মার্চ) থেকে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট কাজ শুরু করবে। এছাড়া আগামী ৯ তারিখে আরও দুটি ভেসেল আসছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে যে পেনিক কাজ করছে যার কোনো যুক্তি নেই। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা চলছে। তবে যুদ্ধ কতদিন চলবে সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। সেহেতু রেশনিং করা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের আতঙ্কে পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। তেল সংকটে বন্ধ রয়েছে কোনো কোনো পাম্পও।  

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬