জাবিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিস্কার

০৬ সেপ্টেম্বর ২০২২, ১০:০৬ PM
বহিস্কৃতরা এবং জাবি ও ছাত্রলীগের লোগো

বহিস্কৃতরা এবং জাবি ও ছাত্রলীগের লোগো © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত এক সাংবাদিক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় চার জনকে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি। মঙ্গলবার (৬ আগস্ট) শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এ  বহিস্কার আদেশ দেওয়া হয়। 

বহিস্কৃতরা হলেন, নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী আসাদ হক ও আরিফ জামান সেজান, নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান বিন হাবিব এবং আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মাসুম বিল্লাহ।

এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথিকক্ষে ওই সাংবাদিককে ডেকে নির্যাতন করে হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘটনাস্থলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে ৮ জনকে ছাত্রলীগের রাজনীতি থেকে অবাঞ্চিত ঘোষণা করে।  ঘটনার পরেরদিন ৩ আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর হলের ওয়ার্ডেন অধ্যাপক আলী আকবরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: সারা দেশের মধ্যে তৃতীয় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ

গঠিত তদন্ত কমিটির ৫ কার্যদিবসে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা না দিয়ে গড়িমসি করে ১০ দিন পরে  তদন্ত প্রতিবেদন জমা দেয়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬