করোনায় আক্রান্ত ঢাবি উপাচার্য

০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৭ PM
ঢাবি লোগো ও অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি লোগো ও অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ছবি

প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি উপাচার্য নিজেই নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য গত ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হয়। পরে ডাক্তার বললেন আমি কোভিড পজিটিভ। হেলথ প্রোটকল মেনে চারদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সে অনুযায়ী এখন বাসায় অবস্থান করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি।

আরও পড়ুন: ক্যাম্পাসের ভেতরে নয়, বাইরে রাজনীতি করা যাবে: নর্থ সাউথ

তিনি বলেন, চারদিন পর করোনার কোনো উপসর্গ না থাকলে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব এবং অফিস করতে পারব। দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দোয়া চেয়েছেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান করোনাভাইরাসের দুই ডোজসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুস্টার ডোজ নিয়েছিলেন।

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬