জবি সাদা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:১৮ AM
ড. মো: মোশাররফ হোসেনকে সভাপতি ও অধ্যাপক ড. রইছ উদদীন

ড. মো: মোশাররফ হোসেনকে সভাপতি ও অধ্যাপক ড. রইছ উদদীন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জাতীয়তাবাদী আদর্শে উদ্ভুদ্ধ শিক্ষকদের সংগঠন সাদা দলের পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ সেপ্টম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদদীন স্বাক্ষরিত ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। 

আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো: মোশাররফ হোসেনকে সভাপতি ও অধ্যাপক ড. রইছ উদ্দীনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে আগস্টের ২২ তারিখ সিনিয়র ৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন হয়। 

কমিটিতে সহ-সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: আজম খান ও ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো: মঞ্জুর মোর্শেদ ভূইয়া। এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে  মনোনীত হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক  মো: শাহিনুজ্জামান ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: জামির হোসেন। 

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.নাসির আহমদ। এছাড়া অর্থ সম্পাদক হিসাবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড.শেখ মো: রবিউল ইসলাম ও দপ্তর সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাহ -উল -আলম সওদাগর। 

এছাড়া সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: শেখ গিয়াস উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফিন, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো: ওমর ফারুক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কে এ এম রিফাত হাসান মনোনীত হয়েছেন। 

এবিষয়ে জবি সাদা দলের সাধারন সম্পাদক অধ্যাপক রইছ উদদীন বলেন, এর আগে আমাদের কমিটি থাকলেও তা নানা কারণে সক্রিয় ছিল না। তবে নিজেদের মধ্যে বিভিন্ন সময় মিটিং করা হতো। এখন থেকে জবি সাদা দল সক্রিয়ভাবে সকল কর্মসূচি পালন করবে। বর্তমান সরকারের আমলে শিক্ষক সমিতির নির্বাচনে অংশগ্রহণ না করলেও আগামী নির্বাচনে অংশ নিবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই। দলমত নির্বিশেষে আমরা একসাথে কাজ করতে চাই।

চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
  • ১৪ আগস্ট ২০২৬
এবার চন্দ্র অভিযানে নামছে পাকিস্তান, দুর্গম দক্ষিণ মেরুতে প…
  • ১৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬