৪ ইউনিটে হবে ঢাবির ভর্তি পরীক্ষা, কৌশল অনুমোদন

৩০ আগস্ট ২০২২, ০৪:৪৮ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটের মাধ্যমে অংশগ্রহণ করবে এবং কিভাবে নিজ নিজ শাখা/বিভাগ পরিবর্তন করবে তার কৌশল অনুমোদন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এই কৌশল অনুমোদন দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন। 

সভা সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, বিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য ‘বিজ্ঞান ইউনিট’, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোন শাখার শিক্ষার্থীদের জন্য ‘চারুকলা ইউনিট’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: টিপকাণ্ডে হারানো চাকরি ফিরে পেতে পুলিশ সদস্যের অবস্থান কর্মসূচি

শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয় সমূহ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত/পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। 

‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬